For Advertisement
কসবায় ১৯২ কেজি গাঁজা ও ৮ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার।

কসবায় ১৯২ কেজি গাঁজা ও ৮ হাজার ১১০ পিস ইয়াবা
উদ্ধার।
নিজস্ব প্রতিনিধি, কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউৎখোলা দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার একটি চাষকৃত জমি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৯২ কেজি গাঁজা এবং ৮ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এসব মাদক ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে। এ ঘটনায় কসবা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করছেন স্থানীয়রা।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য