For Advertisement
কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, মাদক কারবারে গ্রেপ্তার ২; পলাতক ১ঃ

কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, মাদক কারবারে গ্রেপ্তার ২; পলাতক ১ঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ (ষাট) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ১ জনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৭ জুলাই ২০২৬ সকাল ৬টা ৩০ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় মাহফুজ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. মঞ্জরুল ইসলাম (২৮), পিতা: মো. শফিকুল ইসলাম, মাতা: মর্জিনা খাতুন। স্থায়ী ঠিকানা: গ্রাম-রঘুনাথপুর (শাপলা বাজার), থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।
এবং,
মো. রিয়াজুল ইসলাম (২৯), পিতা: মো. ইছহাক মিয়া, মাতা: রৌশন আরা। স্থায়ী ঠিকানা: গ্রাম-ধোপাগাছিনা (নাগলা বাজার), ইউপি-আমতৈল, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।
অভিযানকালে তাদের দখল ও হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকার মাধ্যমে আলামতগুলো জব্দ করা হয়।
এ মামলায় মোট ৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২ জন গ্রেপ্তার এবং ১ জন পলাতক রয়েছেন। পলাতক আসামি হলেন রুহুল আমিন (৫৫), পিতা: ইদ্রিস বেপারী (প্রয়াত কুদ্দুস বেপারী), মাতা: রোকেয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামে।
এ ঘটনায় কসবা থানায় এফআইআর নং-১৫ (তারিখ: ০৭ জুলাই ২০২৬) এবং জি.আর. নং-২৮৭ মূলে মামলা রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য