সোমবার ২ নভেম্বর, ২০২৬

For Advertisement

কুমিল্লায় উদ্বোধন হলো ‘ভিক্টোরিয়া স্পোর্টস’, থাকছে ফুটবল-ব্যাডমিন্টন ও কিডস জোন! নিজস্ব প্রতিবেদক,

৯ অক্টোবর, ২০২৬ ১০:৫৩:৪৭

কুমিল্লায় উদ্বোধন হলো ‘ভিক্টোরিয়া স্পোর্টস’, থাকছে ফুটবল-ব্যাডমিন্টন ও কিডস জোন!

নিজস্ব প্রতিবেদক,

কুমিল্লা: কুমিল্লা নগরীতে শিশু, তরুণ ও বয়স্কদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস’। নগরীর ইপিজেড রোডে মডার্ন হাউজিং সংলগ্ন ইয়াসিন মার্কেট এলাকায় গড়ে তোলা হয়েছে আধুনিক এ স্পোর্টস কমপ্লেক্স।

প্রায় ১৩ হাজার বর্গফুটের টার্ফে ফুটবল খেলার পাশাপাশি রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, দর্শকদের জন্য আধুনিক গ্যালারি এবং শিশুদের জন্য আলাদা কিডস জোন।

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন:

বৃহস্পতিবার বিকেলে টার্ফ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্পোর্টস কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়। এরপর মাঠে বল কিক করে এর কার্যক্রমের শুভ সূচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম জুয়েল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা।

একই স্থানে ফুটবল, ব্যাডমিন্টন ও শিশুদের বিনোদন,

প্রায় ১৩ হাজার বর্গফুটের টার্ফে একসঙ্গে দুই দলের ১১ জন করে মোট ২২ জন খেলোয়াড় ফুটবল খেলতে পারবেন। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের খেলা উপভোগের জন্য রয়েছে আধুনিক গ্যালারি। এ ছাড়া ব্যাডমিন্টন খেলার সুবিধা এবং শিশুদের জন্য আলাদা কিডস জোন রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শ�

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD