প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১৩০: কুমিল্লা প্রতিনিধি।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪:২৯

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১৩০: কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে একযোগে মোট ৫৪টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ২৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

অভিযানকালে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য