প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লায় লবনের ট্রাক থেকে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার!

২০ জুন ২০২৬, ৩:৫৪:১৯

কুমিল্লায় লবণের ট্রাক থেকে এক লক্ষ সাইট হাজার পিসইয়াবা উদ্ধার।

হোটেল নূর জাহানের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
উদ্ধার অভিযানের পর কুমিল্লা শহরের হোটেল নূর জাহানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য