রবিবার ১ নভেম্বর, ২০২৬

For Advertisement

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার।

৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০:৫০

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার।

১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কি উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট মামলায় নিয়মিত বিচার, মোবাইল কোর্ট ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ছিনতাই ও চুরি প্রতিরোধে পৃথক বিশেষ অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও চুরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর থাকবে। জেলা পুলিশ কুমিল্লা বিভাগ বাংলাদেশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD