প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে ২৬৩ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার।

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০:২৩

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে ২৬৩ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার।

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থানে ৯৮টি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সর্বমোট ২৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সব থানা ও ডিবি পুলিশের উদ্যোগে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এসব অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা এবং ৭২ বোতল ইস্কাপ সিরাপ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্�

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য