For Advertisement
কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নিলেন ৩২ প্রতিষ্ঠানের দুই শতাধিক রোভার।

কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নিলেন ৩২ প্রতিষ্ঠানের দুই শতাধিক রোভার।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ৫ম ডে ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩২টি প্রতিষ্ঠানের দুই শতাধিক রোভার ও গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করেন।
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সহসভাপতি ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাম্প পরিচালক ও রোভার অঞ্চলের রোভার লিডার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান, কুমিল্লা জেলা রোভারের সহকারী কমিশনার গোলাম জিলানী এবং মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের আরএসএল জাহিদুল আলম।
স্কাউটিংয়ে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানুষের প্রতি সহমর্মিতা অর্জন করতে হবে। স্কাউটিংয়ের প্রতিটি কার্যক্রম তোমাদের সেই গুণগুলো বিকাশের সুযোগ করে দেয়।”
সভাপতির বক্তব্যে মাসুক আলতাফ চৌধুরী বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবামূলক, সুশৃ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য