প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার, মোবাইল ও স্বর্ণালংকার জব্দ।

১৪ অক্টোবর ২০২৬, ৬:৪৪:২৯

কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার, মোবাইল ও স্বর্ণালংকার জব্দ।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার (১২), ঝুমুর (১২), সোনিয়া (১৩) এবং মাইশার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত (৮) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তবে তারা স্কুলে উপস্থিত হয়নি।

বিষয়টি বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে কুমিল্লার পুলিশ সুপারকে জানানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান,

পুলিশ জানায়, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের সব থানায় তাদের ছবি ও পরিচয়সহ বেতার বার্তা পাঠানো হয়।

পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ১২ অক্টোবর দিবাগত রাত পেরিয়ে ১৩ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নতুন জীবন শুরুর পরিকল্পনা,

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়ার পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তারা জানায়, টিকটকসহ বিভিন্ন সামাজিক যো�

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য