For Advertisement
কুমিল্লা রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সিএনজি ও অটো দূর্ঘটনায় আহত -২ঃ

কুমিল্লা রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সিএনজি ও অটো দূর্ঘটনায় আহত -২ঃ
রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ট্রানিং পয়েন্টের সামনে সিএনজি উল্টে অটোর উপরে পরে সিএনজি ড্রাইভার ওঅটো ড্রাইভার আহত।
স্থানীয়রা জানায়:- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুর ঝুলি বিশ্বরোড হতে কান্দিরপার যাওয়া সিএনজিটি অতিরিক্ত স্পিড থাকায় ফয়জুন্নেছা স্কুলের সামনে এসে রং সাইডে অর্থাৎ ডান পাশে গিয়ে কান্দিরপার হতে ঝাগুর জুলি বিশ্বরোড মুখি অটোর উপরে উল্টে পরে। এতে সিএনজি ড্রাইভার ও অটো ড্রাইভার আহত হয়, তাদের গাড়িতে কোন যাত্রী না থাকায় বা আশে পাশে কোন লোক না থাকায় আর কোন হতাহতের ঘটনা ঘটে নি।
তারা আরও বলেন:- সিএনজি ড্রাইভারের বাড়ি ব্রাহ্মণপাড়া এবং অটো ড্রাইভারের বাড়ি নোয়াপাড়া। স্থানীয়রা সবাই সিএনজি ড্রাইভারকে হসপিটাল যেতে বললে অটো মালিক এসে সিএনজি ড্রাইভার ও সিএনজি সহ নোয়াপাড়া নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান:- ঘটনাস্থলে বিষয়টি মিটমাটের চেষ্টা করলে অটো মালিক তা প্রত্যাখ্যান করে সিএনজি সহ ড্রাইভারকে নিয়ে নোয়াপাড়া চলে যায়। রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কোতয়ালী মডেল থানা আদর্শ সদর ৩৫০০ কুমিল্লা বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য