প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কোতোয়ালী মডেল থানার অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন পুলিশ সুপার  মহোদয় কুমিল্লা।

৩০ নভেম্বর ২০২৫, ৭:৫৫:৪৭

কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার বহুল প্রত্যাশিত মডেল ব্যারাক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে স্থাপিত থানা ভবন ভেঙে খুব শিগগিরিই নতুন নির্মাণকাজ শুরু হবে। এ উপলক্ষে থানার অফিসার ও ফোর্সদের আবাসন ও কাজের সুবিধার্থে একটি অস্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন পুলিশ সুপার কুমিল্লা মহোদয়।

এই স্থাপনার মাধ্যমে থানার প্রশাসনিক কার্যক্রম সুসংগঠিত, ও জনবান্ধব রূপ পাবে। সেবাগ্রহীতারা স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং দক্ষতার সঙ্গে সকল প্রকার পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। নতুন এই অবকাঠামো জনসাধারণের সেবার মান বৃদ্ধি, দ্রুত সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাইফুল মালিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য