For Advertisement
জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাটের জেলা আ.লীগ নেতা সিরাজুল হক।
e
জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাটের জেলা আ.লীগ নেতা সিরাজুল হক।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবারও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক আটক হয়েছেন।
আজ সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে পুনরায় আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়:- সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন এবং ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। তবে, কারাগারের গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সদর উপজেলার তালুক হারাটি এলাকার মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে।
সূত্রটি জানায়:- তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়াও লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত আরও দুটি মামলায় আদালত থেকে ছাড়পত্র লাভ করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে:- গত (১৫ এপ্রিল ২০২৫) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ সূত্র আরও জানায়:- বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পুনরায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হতে পারে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য