For Advertisement
তিতাসে এতিম শিশুকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, সৎ মায়ের বিরুদ্ধে।

তিতাসে এতিম শিশুকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, সৎ মায়ের বিরুদ্ধে।
দুই পা ভেঙে গুরুতর আহত চার বছরের আরিশা, চিকিৎসাধীন কুমিল্লা ট্রমা সেন্টারে।
হালিম সৈকত, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে চার বছরের মাতৃহারা শিশু আরিশাকে তিনতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ মা পপি আক্তারের বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে আরিশা কুমিল্লার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ছাদ থেকে পড়ে গুরুতর আহত
রোববার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। আরিশা ওই বাড়ির আবুল কালামের মেয়ে। অভিযুক্ত পপি আক্তারের বাবার বাড়ি মুরাদনগর উপজেলার পুনিয়ারটন গ্রামে।
পরিবারের দাবি, পপি আক্তার শিশুটিকে ডাক দিয়ে বাড়ির তিনতলার ছাদে নিয়ে যান। সেখানে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে নিচে থাকা পাথরের ওপর পড়ে আরিশার দুই পা ভেঙে যায়। একই সঙ্গে মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।
পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
বিয়ের এক মাসের মাথায় অভিযোগ
পারিবারিক সূত্রে জানা যায়, আরিশার আপন মা প্রায় দুই বছর আগে মারা যান। এরপর সম্প্রতি তার বাবা আবুল কালাম পপি আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের মাত্র এক মাসের মাথায় শিশুটিকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে।
আরিশার দাদি অভিযোগ করে বলেন, পপি আক্তার শিশুটিকে ছাদে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন।
তিনি আরও দাবি করেন, সময়মতো পরিবারের সদস্যরা বিষয়টি জানতে না পারলে আরিশার দুই বছর বয়সী ছোট ভাই জিসানও ক্ষতির শিকার হতে পারত। তাকেও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।
স্ট্যাম্পে স্বাক্ষর রেখে বাবার বাড়ি�
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য