For Advertisement
দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে দাউদকান্দি পৌরসভাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
পুলিশ জানায়, চেকপোস্টের কাছে একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।
জব্দ করা প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য