রবিবার ১ নভেম্বর, ২০২৬

For Advertisement

দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

২৭ অক্টোবর, ২০২৬ ১১:৪৬:২০

 

দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার এসআই (নিরস্ত্র) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তার মধ্যে ১২টি পোটলায় রাখা মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার মো. দুলাল (৩৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে। গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-১১-৪৫১৩।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সূত্র: দাউদকান্দি মডেল থানা পুলিশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD