প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার১

৬ অক্টোবর ২০২৬, ৩:১৮:৫৪

 

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে দাউদকান্দি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন। স্থানটি দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থিত।

এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কাভার্ডভ্যানের দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য