প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

দেবিদ্বারে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা।

৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪:৪৪

দেবিদ্বারে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা।

দেবিদ্বার প্রতিনিধি | কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম মোরশেদ এবং সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন।

শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ইংরেজি শিক্ষক মো. জামাল হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. মাছুম বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মো. ময়নাল হোসেন (মনির), নির্বাহী পরিচালক ও কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মো. রাশেদুল মনির, শিক্ষক মো. নুরুল ইসলাম, হামিদা রহমানসহ অন্য শিক্ষক ও অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য