For Advertisement
দেবিদ্বারে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা।

দেবিদ্বারে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা।
মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা।
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের নির্বাহী সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এবং দেবিদ্বার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক তাছলিমা আক্তার এএলটি। স্বাগত বক্তব্য দেন গ্রুপটির প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান এলটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান এলটি, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুমিল্লা অঞ্চলের ডিআরসি মনিরুজ্জামান এলটি, সড়ক ও জনপথে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার আবু সাইদ, দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা মফিজুল ইসলাম, ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. ওবায়েদুর রহমান সবু
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য