For Advertisement
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযান: চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩:

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযান: চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩:
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় ছাগল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চকগোবিন্দ ডাঙ্গাপাড়ার রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)। তাঁদের সবার বাড়ি পত্নীতলা থানার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায়।
পুলিশের অভিযানে তাঁদের হেফাজত থেকে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়। ছাগলটি একটি দরিদ্র পরিবারের চুরি যাওয়া সম্পদ বলে জানা গেছে।
এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: পত্নীতলা থানা পুলিশ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য