প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার।

১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০:৪২

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৩০ মাদকসেবী গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।

এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী এবং রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচটি থানায় পরিচালিত পৃথক অভিযানে সর্বমোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য