For Advertisement
নারায়ণগঞ্জ ডিবি কতৃক ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

নারায়ণগঞ্জ ডিবি কতৃক ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান
এর।
তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর জনাব আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল দুপুর ১৫.৪০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া টু কাঞ্চনগামী রাস্তার শুকতারা ট্রান্সপোর্ট ঘাট এর উত্তর দিকে অনুমান ২০০ মিটার দূরত্বে শীতলক্ষ্যা নদীর উপর ভাসমান অবস্থায় এম ভি এন ডি ই -১৯ জাহাজ।
হতে মাদক ব্যবসায়ী ১। মো: নুরুল ইসলাম(৪০), পিতা-মৃত নুর নবী, মাতা-মৃত রেজিয়া বেগম, সাং-নুরনীয়া (হাফেজ বাড়ী পূর্বপাড়া), ইউ/পি-বক্সমাহমুদ, থানা-পরশুরাম, জেলা-ফেনী কে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর ব্যাপক অভিযান চলমান থাকবে, ঢাকা বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য