For Advertisement
নিজেই বাথরুম পরিষ্কার করার কথা বলেন কৃষি খাদ্য মহোৎস্য ও পানি সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন।

নিজেই বাথরুম পরিষ্কার করার কথা বলেন কৃষি খাদ্য মহোৎস্য ও পানি সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন–এর একটি আচরণ বাংলার জাতিকে সত্যিই মুগ্ধ করেছেন।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি যখন দেখলেন বাথরুমগুলো অপরিষ্কার, তখন তিনি বিষয়টি নিয়ে পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। পরিচালক তাঁর মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে মন্ত্রী সেখানেই থেমে যাননি। তিনি বললেন—“হারপিক আর সুইপার নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দেখাতে পারব।
তিনি বুঝতে চেয়েছেন, সমস্যাটা আসলে কোথায়। তাঁর বক্তব্য ছিল, এগুলো টাইলসের ওপর জমে থাকা ময়লা—পরিষ্কার করলেই যদি ঠিক হয়, তাহলে পরিষ্কার করা হচ্ছে না কেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি খুব সাধারণ মানুষের ভাষায় প্রশ্ন করেছেন—মানুষ এখানে চিকিৎসা নিতে আসে, অথচ বাথরুম অপরিষ্কার; আবার কোনো কোনো বাথরুম বন্ধ—তাহলে মানুষ হাগা-মুতা করবে কীভাবে?
আমার কাছে এই সরল কথাটাই সবচেয়ে ভালো লেগেছে। কারণ অনেক সময় আমরা সমস্যাকে ঘুরিয়ে-পেঁচিয়ে বড় বড় কথা বলি। অথচ একজন সাধারণ মানুষ যে ভাষায় সমস্যাটা বোঝে, তিনি সেই ভাষাতেই প্রশ্ন করেছেন।
আর রাজনীতির ক্ষেত্রেও তাঁর বিচক্ষণতার পরিচয় তিনি আগেও দিয়েছেন—এমনটাই আমার পর্যবেক্ষণ। কুমিল্লায় নির্বাচনী সমঝোতার সময় তাঁর ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
বিশেষ করে লাকসাম, মনোহরগঞ্জ এবং লালমাই-নাঙ্গলকোটের মতো আসনে দলীয় স্বার্থে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতা করে ভোট এক বাক্সে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল বলে আমি মনে করি।
কুমিল্লায় বিএনপির সংসদীয় আসনগুলোর রাজনৈতিক সমীকরণে তাঁর যে ভূমিকা ছিল, সেটিও আলাদা করে বলার মতো।
সবশেষে একটা কথা—সফল ব্যবসায়ী হওয়া এক বিষয়, কিন্তু নির্ভেজাল ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে মানুষের সামনে নিজেকে ধরে রাখা আরও কঠিন। আমার কাছে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সবচেয়ে ইতিবাচক দিক হলো, তিনি সাধারণ মানুষের সমস্যাকে সাধারণ মানুষের ভাষায় দেখার চেষ্টা করেন।
আজ হাসপাতালের সেই ঘটনাটি দেখে তাই সত্যিই ভালো লেগেছে। মন্ত্রী যদি শুধু ফাইলের সমস্যাই না দেখে বাথরুমের ময়লাটাও নিজের চোখে দেখেন—তাহলে সেটাই তো মাঠের মানুষের কাছে রাজনীতির বাস্তব রূপ।
কুমিল্লা মেডিকেল কলেজ।
হাজী আমিন উর রশিদ ইয়াসিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য