For Advertisement
নিন্দুকেরা বলবে ৫৮ লাখ নয়,…! ৫ কোটি ৮০ লাখ টাকা ছিল। পুলিশ বাকি টাকা মেরে দিয়েছে।

নিন্দুকেরা বলবে ৫৮ লাখ নয়,…!
৫ কোটি ৮০ লাখ টাকা ছিল। পুলিশ বাকি টাকা মেরে দিয়েছে…!!
গত ১৬/০৬/২০২৬ খ্রি. টংগী পশ্চিম থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢুকেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও অভিযান পরিচালনা করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ইয়াবার ১০,৫০০ (দশ হাজার পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা উদ্ধারসহ ০২ জন আসামিকে গ্রেফতার করে।
এই সংক্রান্তে জব্দ তালিকা তৈরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিকট অতীতে গাজীপূড় তথা বাংলাদেশে এত বড় মাদকদ্রব্য ইয়াবার চালান জব্দ এবং মাদক বিক্রির টাকা জব্দের ক্ষেত্রেও এত বিশাল অংক( ৫৮ লাখ) এর খবর পাওয়া যায় নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এই অভিযানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
পুলিশের উপর আস্থা রাখুন। পুলিশের কাজে তথ্য দিয়ে সহায়তা করুন।
#মাদক #ইয়াবা #জব্দ #police #Gazipur #বন্ধু #policeofficer #policeman #PoliceAction #drugfree #tongi #gazipurcitycorporation
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য