For Advertisement
প্রেস রিলিজ বিপুল পরিমান শুল্ক/কর ফাঁকি দিয়ে চোরাইভাবে ভারতীয় শাড়ি কাপড় এবং পিকআপ গাড়ী সহ ০২ জন গ্রেফতার।

প্রেস রিলিজ
বিপুল পরিমান শুল্ক/কর ফাঁকি দিয়ে চোরাইভাবে ভারতীয় শাড়ি কাপড় এবং পিকআপ গাড়ী সহ ০২ জন গ্রেফতার।
সংক্ষিপ্ত বিবরণঃ গত ইং ১৯/০৭/২০২৬ তারিখ ০৫.৫০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন কাজিরবাগ ইউপির মধ্যম কাজিরবাগ সাকিনস্থ সবুজপাড়া রাজনের বাড়ী সংলগ্ন কাঁচা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার।
সীমান্তবর্তী এলাকা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় শুল্ক ফাকি দিয়া আনিয়া বিক্রির উদ্দেশ্যে একটি পিকআপ যোগে অত্র থানাধীন কাজিরবাগ ইউপির মধ্যম কাজিরবাগ সাকিনস্থ গিল্লাবাড়ীয়া প্রাইমারি স্কুলের রাস্তার দিয়ে ফেনী শহরের দিকে নিয়া আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ফেনী মডেল থানা পুলিশ একাধিক দল অভিযান পরিচালনা করিয়া।
বর্নিত ঘটনাস্থল থেকে ১) মোঃ শামীম (২১), ২) মোঃ ইকবাল হোসেন (২০), পিতা-শফি উল্ল্যাহ, উভয় কাজিরবাগ ইউপি, থানা-ফেনী সদর, জেলা-ফেনীদের গ্রেফতার ও তাদের হেফাজত একটি মিনি পিকআপ, ১২৫০ (বার শত পঞ্চাশ) পিস ভারতীয় শাড়িসহ আলামত জব্দ করে। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় The Special Powers Act এ এফআইআর নং-৪২/৪৪০, তারিখ- ১৯ জুলাই, ২০২৬; মামলা রুজু করা হয় ফেনী চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য