For Advertisement
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর।
তত্ত্বাবধানে এসআই(নিঃ)/নন্দন চন্দ্র সরকার, এসআই(নিঃ)/ শামীম হোসাইন, এসআই(নিঃ)/রফিক পিপিএম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১| মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা- মৃত : মুসলিম মিয়া, মাতা- মৃত : নুরজাহান বেগম, সাং-পশ্চিম মাসদাইর, বারৈইভোগ খানকার মোড়।
থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২| মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা-মোঃ মামুন হোসেন, মাতা-রাবেয়া বেগম, সাং-শিবু মার্কেট, ব্যাংক-এর মোড়, সোনা মিয়ার বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে ২১/০৭/২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৬:৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড়।
সাকিনস্থ ধৃত ১ নং আসামির বসত বাড়ির নিচতলার রুমের ভেতর হতে ১৫১০ (একহাজার পাঁচশত দশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ যে-কোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে, নারায়ণগঞ্জ টাকা বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য