For Advertisement
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় “ক” সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শামীম হোসেন এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান
পরিচালনা করে ২০/০৮/২৬ খ্রি.বিকাল আনুমানিক ১৭:৫০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইনের পশ্চিম পাশে জনৈক নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের রুমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সালেহা বেগম (৪০), স্বামী: মো: জুয়েল, পিতা: মৃত নুর হোসেন, মাতা: আনোয়ারা বেগম, সাং-পায়াতলি, থানা: ভেদরগঞ্জ, জেলা: শরীয়তপুর, এ/পি: ইসদাইর রেললাইন নূরে আলম সিদ্দিকীর বাড়ীর ভাড়াটিয়া।
থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; ২। সাহেদ কাদের (২১), পিতা: আ: কাদের মাতা: শাহিনা বেগম, সাং- খানপুর কলেজ রোড, থানা + জেলা: নারায়ণগঞ্জ, এ/পি: ইসদাইর মাশুর বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ এবং ৩। সুজন (১৯), পিতা: মো: জুয়েল, মাতা: সালেহা বেগম,
সাং- পায়াতলি, থানা: ভেদরগঞ্জ জেলা: শরীয়তপুর এ/পি: ইসদাইর রেললাইন নূরে আলম সিদ্দিকীর বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা জেলা:নারায়ণগঞ্জ’দের সর্বমোট ১৭( সতেরো) কেজি গাঁজা সহ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
ফতুল্লা বাংলাদেশের নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। পরিচ্ছেদসমূহ. ঢাকা বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য