প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ফতুল্লা শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র অভিযানে মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

২৪ আগস্ট ২০২৬, ৬:৪৯:৩৬

ফতুল্লা শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র অভিযানে মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্ববধানে ২৩/০৮/২০২৬ খ্রি. রাত ২১.৩০ ঘটিকায় ডিবি ক-জোনের একটি চৌকশ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা শান্তিধারায় অভিযান পরিচালনা করে।

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সাথে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রশস্ত্রসহ মারামারির কথা স্বীকার করে।

এছাড়া ঘটনার সময় তারা মিলন-সাজিদ, শান্ত দের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কাযক্রম ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের কথা স্বীকার করে। এই ঘটনা সংক্রান্তে এসআই রুবেল মিয়া বাদী হয়ে ধৃত ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করলে ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭, তারিখ -২৪/০৮/২০২৬ খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম-ঠিকানা- ১।

রকি সরকার @ নাঈম (২৫), পিতা- সায়েম সরকার, স্থায়ী সাং- ব্রজপুর, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ২। আজমান @ লেম্বর(২৫),পিতা- সাহাবুল, স্থায়ী সাং- আসনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-শান্তিধারা ২নং রোডস্থ পানির পাম্পের পাশে ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩।

রায়হান(২৩), পিতা-সাইদুর রহমান, স্থায়ী সাং- সুতারপাড়া, থানা-করিমগঞ্জ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত- ১। ০৬ টি রাম দা, ২। ০৩ টি তলোয়ার, ৩। ২ টি ছুড়ি, ৪। ১টি সুইজ গিয়ার, ৫। ২ টি সাইকেলের স্পোকেন দ্বারা তৈরী কুড়াল ৬। ২ টি এসএসপাইপ।

নারায়ণগঞ্জ ফতুল্লা ঢাকা বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য