প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৩:৩৮

বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চাঁনপুর এলাকার লাকীর বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য