For Advertisement
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।
আজ ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ”অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের বিফ্রিং প্রদানকালে কোন দালাল চক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। তিনি আরো বলেন, শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য