For Advertisement
বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি’র অভিযানে তিন বাংলাদেশী নাগরিক আটক।

বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি’র অভিযানে তিন বাংলাদেশী নাগরিক আটক।
বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক ভোর সাড়ে ৬টার
দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় নিম্নেবর্ণিত ১ জন অবৈধ অনুপ্রবেশকারীসহ ২ জন মানব পাচারে সহযোগিতাকারীদের আটক করা হয়েছে।
#আটককৃতরা_হলেন-
ক। শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫),* পিতা-শ্রী সন্তোষ চন্দ্র দেব, গ্রামঃ কালীকচ্ছ, পোষ্টঃ কালীকচ্ছ, থানাঃ সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া (অবৈধ অনুপ্রবেশকারী)।
খ। *মোঃ মোশারফ হোসেন (২৮),* পিতাঃ মৃতঃ আঃ মোতালেব, গ্রামঃ ফতেহপুর, পোষ্টঃ গোবিন্দপুর, থানাঃ মাধবপুর , জেলাঃ হবিগঞ্জ (মানব পাচারে সহযোগিতাকারী)।
গ। *মোঃ রাহুল (২২),* পিতাঃ মোঃ মিলন, গ্রামঃ মোহনপুর, পোষ্টঃ ধর্মঘর , থানাঃ মাধবপুর , জেলাঃ হবিগঞ্জ (মানব পাচারে সহযোগিতাকারী)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারীদেরকে মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।
#উল্লেখ্য, হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান রয়েছে ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য