প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বাখরাবাদ গ্যাস কোম্পানির সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

২০ জুলাই ২০২৬, ৬:৪৩:৫৮

বাখরাবাদ গ্যাস কোম্পানির সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

পৌনে দুই কোটি টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৯:০৮ পিএম
বাখরাবাদ গ্যাস কোম্পানির সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলাবাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হাই ভূইঁয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম (৫৬) এর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ জুন) দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আবদুল হাই ভূইয়া বর্তমানে চাকুরি থেকে অবসরে আছেন। তিনি বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা। আরও দেখুন।
Biographies & Quotations
Politics
City & Local Guides
Demographics Maps

মামলায় উল্লেখ করা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক আব্দুল হাই ভূইঁয়া
মিসেস আঞ্জুমান আরা বেগম এবং আব্দুল হাই ভূঁইয়া অসৎ উদ্দেশ্যে ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। মিসেস আঞ্জুমান আরা বেগম তার স্বামী আব্দুল হাই ভূঁইয়ার অবৈধ সহায়তায় অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন।

এছাড়াও মিসেস আঞ্জুমান আরা বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক ফজলুল হক সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্তরা তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন।

যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া। এই অভিযোগে দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের
করেছেন।- প্রধান কার্যালয় বাখরাবাদ চাঁপাপুর কুমিল্লা বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য