প্রচ্ছদ / Uncategorized / বিস্তারিত

For Advertisement

বাঞ্ছারামপুরে গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।

৩০ মে ২০২৬, ৮:১৩:৫৩

বাঞ্ছারামপুরে গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।

২১/০৫/২০২৬ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। সঞ্জয় দাস
পিতা- সেতু দাস
সাং- বেজুরা
থানা- মাধবপুর

২। সেন্টু সরকার
পিতা- মধু সরকার
সাং-দক্ষিন বেজুরা
থানা- মাধবপুর

৩। মানিক
পিতা- হারুন মিয়া
সাং- খিলবামৈ
থানা- বাহুবল
সর্ব জেলা- হবিগঞ্জ

এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য