For Advertisement
বাঞ্ছারামপুরে গাঁজা, ও ১টি প্রাইভেটকার সহ,১ মাদক কারবারী গ্রেফতার।

বাঞ্ছারামপুরে গাঁজা, ও ১টি প্রাইভেটকার সহ,১ মাদক কারবারী গ্রেফতার।
অদ্য০৩/০৮/২০২৬ খ্রি. ১৮:০৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন দরিয়ারচর এলাকায় ১ টি সাদা প্রাইভেটকার যার রেজি: নং-ঢাকা মেট্টো-গ-৩২-০৮৩৭ আটক
করে।
প্রাইভেটকারটি তল্লাশী করে ১১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। মোঃ লাদেন মিয়া
পিতা- ইমান উদ্দিন
সাং-খাড়েরা থানা-কসবা
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কসবা থানায় ১ টি মাদক মামলা রয়েছে।
এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য