For Advertisement
বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ঃ

বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নৈদার চান দাশ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় নৈদার চান দাশের বসতঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর গ্রামের মৃত নীল কান্ত দাশের ছেলে।
এদিকে, একই রাতে ১টা ১০ মিনিটে বিজয়নগর থানার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা ঘটনাস্থলে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে আরও ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ,
বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য