For Advertisement
বিজয়নগরে স্কাফসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।

বিজয়নগরে স্কাফসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।
অদ্য ০৬/০৭/২০২৬ খ্রি. বিকাল ১৬.৩০ সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ অত্র থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় ধৃত আসামির বসত বাড়ি হতে ২৮ (আটাশ) বোতল স্কাফ সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। মোঃ এমরান মিয়া
পিতা- মাহফুজ মিয়া সাং- কাশিনগর থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য