প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বুড়িচংয়ের ভারেল্লা উত্তরে চেয়ারম্যান প্রার্থী লাভলুর বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন।

৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮:৪১

 

বুড়িচংয়ের ভারেল্লা উত্তরে চেয়ারম্যান প্রার্থী লাভলুর বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন।

কুমিল্লা, বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নম্বর ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্ণাঢ্য শোডাউনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম লাভলু।

সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা, ঢাক-ঢোল, নাচ-গান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তিনি ও তাঁর সমর্থকরা। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোডাউনের সময় ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন খোরশেদ আলম লাভলু। পাশাপাশি ইউনিয়নের মানুষের কল্যাণে তাঁর পরিকল্পনা, ভাবনা ও সম্ভাব্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
শোডাউনে তাঁর সঙ্গে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিরণ মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন।

ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু মুসা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন, বিএনপি নেতা কাশেম মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া ইউনিয়ন যুবদল নেতা সুমন, জহির, খোকন, রহিম, মহসিনসহ অনেকে অংশ নেন।

ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সালমান রিফাত সাব্বির, সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রাকিবও শোডাউনে উপস্থিত ছিলেন।
শোডাউনটি পশ্চিম সিংহ গ্রাম থেকে শুরু হয়ে কংশনগর বাজার, হাসনাবাদ, রামচন্দ্রপুর ও কুসুমপাড়া হয়ে পারুয়ারা গ্রামের মধ্য দিয়ে পুনরায় কংশনগর বাজারে এসে শেষ হয়।

লাভলুর নির্বাচনী শোডাউন দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অনেকে হাত মিলিয়ে তাঁকে স্বাগত জানান। শিশু-কিশোরদের উচ্ছ্বাসের পাশাপাশি নারীদের উপস্থিতিতেও পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণার শুরুতেই এমন বর্ণাঢ্য আয়োজন ও নেতাকর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভারেল্লা উত্তর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। বুড়িচং জেলা কুমিল্লা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য