প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর আলী আহমেদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার।

২৯ জুলাই ২০২৬, ৮:২০:০৯

 

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর আলী আহমেদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত আলী আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেনকে (৩২) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হোসেন জেলার বিজয়নগর থানার চাউরা খোলা গ্রামের হামদু মিয়ার ছেলে। তিনি মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, আলী আহমেদ হত্যাকাণ্ডের পর থেকেই আসামি মনির হোসেন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মোট ১১টি মামলা রয়েছে, যার মধ্যে ৫টি মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি মনির হোসেনকে বর্তমানে কসবা থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে, ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য