মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

For Advertisement

মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫০:২৪

মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার প্রত্যয় নতুন কমিটির।

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মধুমুড়া যুব সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

গত ২৫ সেপ্টেম্বর মধুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংগঠনের আলোচনা ও মতবিনিময় সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্রও প্রকাশ করা হয়।

সভায় মো. ইঞ্জিনিয়ার আবু ইউসুফ গাজীকে সভাপতি, মো. ইমন কবির (বিল্লাল)কে সিনিয়র সহ-সভাপতি, মো. মাহিউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. ইমরান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা

মো. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, মাদক, সন্ত্রাস, জুয়া ও অপরাধবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা, ক্রীড়া ও শরীরচর্চা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার যুবসমাজকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সভা

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD