প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

মান্দায় চাইনিজ কুড়াল-রামদাসহ দুইজন গ্রেপ্তার, ও ৭০ পিস ট্যাবলেট উদ্ধার।

৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮:০২

 

মান্দায় চাইনিজ কুড়াল-রামদাসহ দুইজন গ্রেপ্তার, ও ৭০ পিস ট্যাবলেট উদ্ধার।

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে চাইনিজ কুড়াল, রামদাসহ দুইটি দেশীয় অস্ত্র এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন গ্রামের আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরমান আলী (৩১) ও মীরপুর এলাকার আইজুল ইসলাম (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে এর আগে ৪ থেকে ৫টি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
এ চক্রের সঙ্গে জড়িত আরও ২-৩ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত।
নওগাঁ সম্পর্কে কিছু তথ্য
অবস্থান: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
প্রতিষ্ঠা: ১৯৮৪ সালের ১ মার্চ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
বিখ্যাত: ধান ও আম উৎপাদনের জন্য পরিচিত।
নওগাঁ জেলার দর্শনীয় স্থান বা অন্য কোনো তথ্য সম্পর্কে জানতে চান?

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য