For Advertisement
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন আটক।

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন আটক।
সন্ত্রাস, চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ; দুই কিশোরকে মুচলেকায় অভিভাবকের জিম্মায়।
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন কিশোর রয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের অভিযোগে মোহাম্মদ জুনায়েদ (৩১), মো. ইব্রাহিম খলিল (২৩) ও মো. হৃদয় (২৪)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জুনায়েদ রাঙ্গামাটি কোতয়ালী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ ছাড়া চুরির অভিযোগে মো. রাকিব (২০)কে গ্রেফতার করা হয়।
মাদক সেবনের অভিযোগে জেকিসন তংচঙ্গা (২৯) ও পবিত্র চাকমা (২৭) এবং মাদক কারবারের অভিযোগে মো. জাহিদ (২০)কে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের সন্দেহে জাহিদ আলম (১৬) এবং মাদক সেবনের অভিযোগে মো. ইউসুফ (২৬)কে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইউসুফের স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক দুই কিশোরের অভিভাবকের অনুরোধের পর তাদের সংশোধনের সুযোগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য