প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

৩০ আগস্ট ২০২৬, ১২:৫৪:১১

 

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আবু সাদেকের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়ায় জনৈক শাহজাহান গংদের বাড়ির পূর্ব পাশে কলাবাগান ও লিচুবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এএসআই (নিঃ) শাহারুল ইসলামের নেতৃত্বে আরেকটি আভিযানিক দল কায়েতপুর ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক আব্দুল খালেকের মুদির দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২) ও মোঃ দেলোয়ার আকন (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) নাহিদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ থানার আরেকটি আভিযানিক দল মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোসাঃ রিকু আক্তার (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। রূপগঞ্জ উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য