For Advertisement
সরাইলে অভিনব কায়দায় বালিশের ভেতর গাঁজা বহন; ০১ মাদক কারবারী গ্রেফতার।
সরাইলে অভিনব কায়দায় বালিশের ভেতর গাঁজা বহন; ০১ মাদক কারবারী গ্রেফতার।
২০/০৫/২০২৬ খ্রি. দুপুর ১৪.১০ ঘটিকায় সরাইল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার সাথে থাকা ০২টি বালিশের ভেতর হতে অভিনব কায়দায় কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। সোহেল
পিতা- মৃত আঃ হালিম
সাং- মুসলিম পাড়া
থানা- করিমগঞ্জ
জেলা- কিশোরগঞ্জ
এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য