প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে ৫০০ লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১

৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬:৫৮

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে ৫০০ লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিনামূল্যে প্রতি মাসে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাশেদ আহম্মেদ সিদ্ধিরগঞ্জের এসও রোড, মন্ডলপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, মেঘনা পেট্রোলিয়ামের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসাবে এর মাসিক মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা।

পুলিশের অভিযোগ, বিনামূল্যে জ্বালানি সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাশেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এর ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর দুপুরে তিনি গোদনাইল মেঘনা ডিপোর কর্মকর্তার অফিসকক্ষে অনধিকার প্রবেশ করে পুনরায় ৫০০ লিটার অকটেন দাবি করেন। দাবি পূরণে অস্বীকৃতি জানালে কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা করা হয়।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড, মন্ডলপাড়া এলাকা থেকে মামলার এ�

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য