For Advertisement
সুনামগঞ্জে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১।
২৪ জুন ২০২৪, ৮:১৬:৫৬
সুনামগঞ্জে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাসুদ রানা বিশ্বাস ও এএসআই নুরুন্নবী মুরল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন সুনামগঞ্জ সদর থানার জয়নগর নতুন পাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চেরাগ আলী (৬৭)। গতকাল বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন জয়নগর পূর্বপাড়া গ্রামস্থ জয়নগর থেকে জানিগাঁও গামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৬ - Developed by RL IT BD














মন্তব্য