For Advertisement
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৮ কেজি গাঁজা উদ্ধার, ট্রাক সহ ০২ মাদক কারবারী গ্রেফতার।
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৮ কেজি গাঁজা উদ্ধার, ট্রাক সহ ০২ মাদক কারবারী গ্রেফতার।
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৮(আটচল্লিশ) কেজি গাঁজা উদ্ধার, ট্রাক সহ ০২ মাদক কারবারী গ্রেফতার।
আজ ২৬/১১/২০২৫ খ্রি. সকাল ০৭:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন চরচারতলা এলাকা হতে ১ টি ট্রাক আটক করে। এ সময় ট্রাক তল্লাশী করে ৪৮(আটচল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ জামাল হোসেন প্রঃ জামাল (৪৬)
পিতা- মৃত লিলু মিয়া
মাতা-মোছাঃ আনোয়ারা বেগম
সাং- ভুবননগর
২। মোঃ মাসুম মিয়া (৩৬)
পিতা- মোঃ মানিক মিয়া
মাতা- মোছাঃ জাহারানা বেগম
সাং- রসূলপুর
উভয় থানা- কুমিল্লা কোতয়ালী
জেলা- কুমিল্লা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য