For Advertisement
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
৩০ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব মহোদয় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সাংবাদিকবৃন্দও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এ ধরনের মতবিনিময় সভা পুলিশ–সাংবাদিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করে এবং জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য