For Advertisement
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ০৬ নং ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর বাজার নৌকাঘাট এলাকায় জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে পলাতক আসামির দখল হতে ০৪টি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ভারতীয় “শেখ নাসিরুদ্দিন” পাতার বিড়ি সর্বমোট ১,৮৯,০০০ (এক লক্ষ উননব্বই হাজার) শলাকা উদ্ধার ও জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৫,৬৭,০০০/- (পাঁচ লক্ষ সাতষট্টি হাজার) টাকা এবং জব্দকৃত ইঞ্জিনচালিত নৌকার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সর্বমোট জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৭,১৭,০০০/- (সাত লক্ষ সতেরো হাজার) টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট পলাতক আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান ও সকল প্রকার অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য