For Advertisement
লংগদু থানার বিশেষ অভিযানে ০৩ (তিন) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

লংগদু থানার বিশেষ অভিযানে ০৩ (তিন) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
আজ ৩০ জুন ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকারিয়া-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) এস এম আল-মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লংগদু থানাধীন ০৬নং মাইনীমুখ ইউনিয়নের আলতাফ মার্কেট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৬নং মাইনীমুখ ইউনিয়নের আলতাফ মার্কেটস্থ খেরাতুল কুরআন মাদ্রাসার সামনের ইটের সলিং রাস্তা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মোঃ আকবর বাদশা (৩৭), পিতা- মৃত আব্দুল শুক্কুর, মাতা- কদ বানু, সাং- আলতাফ মার্কেট (বাইট্টাপাড়া), ০১নং ওয়ার্ড এবং মোঃ বজরুল ইসলাম (২১), পিতা- চাঁন মিয়া, মাতা- নুর জাহান বেগম, সাং- ০২নং সোনাই, ০৪নং ওয়ার্ড, উভয়- ০৬নং মাইনীমুখ ইউনিয়ন, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি—কে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত থেকে ০৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-১০, তারিখ: ৩০ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য