প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বিয়ের এক মাসের মাথায় ১২ কোটি টাকা লটারিতে জিতলেন প্রবাসী।

২ জুলাই ২০২৬, ২:২৪:১৭

বিয়ের এক মাসের মাথায় ১২ কোটি টাকা লটারিতে জিতলেন প্রবাসী।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারিতে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন দুই ভারতীয় প্রবাসী।

তাদের একজন ৪৮ বছর বয়সী কবির পুভাথিংগাল, যিনি মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। বিয়ের পরপরই এমন সুখবর পেয়ে তিনি নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছেন না। গত ১৩ জুন অনলাইনে কেনা একটি টিকিটই বদলে দিয়েছে তার জীবন।

গত ২২ বছর ধরে দুবাইয়ে বসবাসকারী পুভাথিংগাল এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত এই লটারিতে অংশ নিচ্ছিলেন। তিনি একটি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

অন্য বিজয়ী ৩০ বছর বয়সী মোহাম্মদ শিবিল থায়্যিল, যিনি শারজাহ বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ফ্রি জোনে বিক্রয় বিভাগে কাজ করেন। তিনিও অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে একই পরিমাণ অর্থ জিতেছেন।

লটারি জয়ের পর দুজনই দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অন্যদেরও ভাগ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য