প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

মাদক ব্যাবসায়ী। তালতলা থেকে গ্রেপ্তার।

৯ জুলাই ২০২৬, ৪:৫৩:০৯

মাদক ব্যাবসায়ী। তালতলা থেকে গ্রেপ্তার।

অদ্য ০৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সময়: ১২:০০ -১৪:৩০ সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী জনাব মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানাধীন বেড়াডাঙ্গা তালতলা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামী ১,

মোঃ মাসুম পারভেজ (২৩),পিতা: ইউনুস শেখ, সাং: ঘোর পালান, থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, ২। এনামুল বিশ্বাস (৩৩), পিতা:আবু বকর বিশ্বাস, সাং:লক্ষীকোল, থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী,৩। মোঃ আলমাছ (১৯), পিতা: মোঃ শাহাবুদ্দিন, সাং: আলাদিপুর,থানা:, রাজবাড়ী সদর,জেলা: রাজবাড়ী ত্রয়ের দেহ তল্লাশি কালে ১৫ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত)টাকা করে মোট ৩০০ (তিন শত) টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য